আজ থেকে একাদশে ভর্তির ৪র্থ ধাপের আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চতুর্থ (সর্বশেষ) ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করা কলেজের বিদ্যমান শূন্য আসনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করতে বলা হয়েছে।
আরও বলা হয়, চতুর্থ ধাপে আবেদন ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। ৯ ফেব্রুয়ারি আবেদন যাচাই-বাছাই। ফলাফল ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রকাশ করা হবে। এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি তারা আবেদন করতে পারবে। এর বাইরে যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোয়ন পেয়েও কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হয়নি কিংবা নিশ্চায়ন করতে পারেনি, তারাও আবেদনের সুযোগ পাবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২২ অনুসরণ করে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও অবহিত করা হয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

