ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১২:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আজ থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়।

টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা-কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো।

এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল প্রদান করতে হবে।

এ এক্সপ্রেসওয়েতে মোট পাঁচটি ফ্লাইওভার রয়েছে। কদমতলী-বাবুবাজার লিংক রোড ফ্লাইওভার, আবদুল্লাহপুর ফ্লাইওভার, শ্রীনগর ফ্লাইওভার, পুলিয়াবাজার ফ্লাইওভার এবং মালিগ্রাম ফ্লাইওভার।