ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৫:৩৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

আজ থেকে জেএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

 

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হবে। তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এবার সারা দেশে জেএসসিতে ২৯ হাজার ৬৭৭ বিদ্যালয়ের ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ এবং জেডিসিতে চার লাখ দুই হাজার ৯৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এ ছাড়া ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত দুই লাখ ৪৬ হাজার ৩৫৩ এবং জেডিসির ৩৪ হাজার ২৫১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এবার দুই লাখ এক হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে। শ্রবণপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।

 

সারা দেশে দুই হাজার ৯০৩ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল দুই হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯ কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এবার দেশের বাইরে ৯ কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।