ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:০১:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

আজ থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হবে।বুধবার রাতে আবাসিক এলাকার ভেতরে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়েছে। এ লকডাউন কার্যকরে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানা সমন্বিতভাবে কাজ করবে।

এই তথ্য নিশ্চিত করে ভাটারা থানার ওসি মুকতারুজ্জামান বলেন, রাজধানীজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, করোনা শনাক্তের হার যেসব এলাকায় বেশি সেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে রেড জোন এলাকাগুলো ভিন্নমাত্রার লকডাউন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

গত ১৪ জুন স্বাস্থ্য অধিদফতর জোন ভিত্তিক লকডাউনে কিভাবে কাজ চলবে সেজন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। গাইডলাইনে রেড জোন ঘোষণা করার পর সে এলাকায় কাজ কিভাবে চলবে তাও সেখানে উল্লেখ করা হয়েছে।

-জেডসি