আজ থেকে সব পোশাক কারখানা খুলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা, আশুলিয়া, গাজীপুর ও সাভারসহ পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে রফতানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এমতাবস্থায় আশুলিয়ার সব বন্ধ কারখানা আজ বুধবার (১৫ নভেম্বর) খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তবে একইসাথে কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, পোশাক কারখানাগুলোতে এখন পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোনো কারখানায় শ্রম অসেন্তোষের ঘটনা ঘটেনি।
সংগঠনটি আরও জানায়, তাদের আহ্বানে সাড়া দিয়ে আশুলিয়া এলাকার সকল বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরতে আগ্রহী। শ্রমিকরাও মালিকদের আশ্বস্ত করেছে যে, কারখানাগুলো খুলে দেওয়া হলে তারা কারখানায় সুষ্ঠুভাবে কাজ করবে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সব কারখানা খুলে দেওয়া হবে।
সম্প্রতি সরকার পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম নতুন মজুরি ঘোষণা করে। শ্রমিকরা মজুরি আরও বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কিছু কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া, মিরপুরসহ আরও কিছু জায়গায় একাধিক পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়।
বিজিএমইএর আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা কাজে ফেরার আগ্রহ প্রকাশ করলে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার তিনটি পোশাক কারখানা ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার সব কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে বলে বিজিএমইএ জানিয়েছে।
সংগঠনটি জানায়, ঢাকায় মিরপুরের কিছু পোশাক কারখানা বন্ধ আছে। এই কারখানাগুলোতে আলোচনা চলছে। শ্রমিকরা যদি কাজ করতে চায়, তাহলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।
বিজিএমইএ পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদানে শিল্পাঞ্চলে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তবে জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণের কারণে কোনো শ্রমিক বা কর্মচারী এবং মালিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার অনুরোধ করেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








