ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২৩:২৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

আজ শুক্রবার নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি কথা বলবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবেন তার ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনার কথা। সেই সাথে শুনবেন তরুণদের স্বপ্নের কথা, স্বপ্নপূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা।

 

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত 'লেটস টক উইথ শেখ হাসিনা' অনুষ্ঠান আয়োজন করা হবে গণভবনে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত 'লেটস টক' এ অনুষ্ঠানের আয়োজক।  অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেশ কিছু টেলিভিশন চ্যানেল।


 
বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ তরুণদের সঙ্গে এটাই প্রথম কোনো প্রধানমন্ত্রীর আলোচনা। বরাবরের মতই তরুণদের কথা শুনতে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণেই তরুণদের সাথে তার এই আয়োজন। 

 

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার ‘লেটস টক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠানের।
 

 
সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে। 


 
তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন নীতি নির্ধারণ, ভবিষ্যতে উন্নত এক বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের সাথে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।
 
 
তিনি এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন। একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবন যাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদি নিয়েও তরুণদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চেষ্টা করেছেন সাধারণ মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। আর সে কারণেই সাধারণ মানুষের লেখা চিঠি পড়েন তিনি। শুধু তাই নয়, এসব চিঠির উত্তরও প্রদান করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সময় প্রশ্ন করা হলে তিনি উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বারবার গুরুত্বারোপ করেছেন।

 
১৬ নভেম্বর ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে আজ করা হচ্ছে।