ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৯:৪০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উজরা জেয়া

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাত পর্যন্ত ধারাবাহিক বৈঠক করবেন উজরা জেয়া। এর মধ্যে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় এসে পৌঁছান উজরা জেয়া। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

১৪ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন উজরা জেয়া।