ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:১৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আজ বিকেলে দেশে ফিরছেন সালমারা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩৭ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার

আজ সোমবার বিকেলে ঢাকায় ফিরছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটযোগ মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে সালমা-রুমানারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত রোববারের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল সালমা-রুমানারা। ফলে নারীদের এশিয়া কাপ নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে পেলো বাংলাদেশকে।