ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

হালের জনপ্রিয় অভিনেত্রী  বিদ্যা সিনহা মিমের জন্মদিন অাজ। অন্যান্যবারের মত অাজও তিনি দিনটি উৎযাপন করবেন ঘরোয়া পরিবেশে। রাজধানীর বসুন্ধরার বাসায় গত রাত ১২টায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন মিম। ভক্তদের শুভেচ্ছা পাওয়াও শুরু হয়ে গেছে কাল রাত থেকে।

 

কাল রাত থেকেই চলছে ফেসবুকে উইশ করা। মিষ্টি এই  অভিনেত্রী ভক্তদের শুভেচ্ছায় আপ্লুত।

 

বর্তমানে মিম গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবিটি কাজ করছেন। আর এ ছবিতে আবারো একসঙ্গে দেখা দেখা যাবে মিম এবং আরিফিন শুভকে। ২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টা’ এর মুকুটি করে নেন নিজের করে। 

 

বিদ্যা সিনহা সাহা মীম জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর। তিনি একজন মডেল ও অভিনেত্রী। লেখক হিসেবেও তার রয়েছে খ্যাতি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।


২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় মীমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে মীম বলেন, "একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায়, টানাপোড়েন আর সংগ্রামের কথা রয়েছে তাতে।" দুইটি বই-ই প্রকাশ করে শব্দশিল্প প্রকাশনী।