আজ বিশ্ব সঙ্গীত দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৯ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার
বিশ্ব সঙ্গীত দিবস আজ বৃহস্পতিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিশ্ব সঙ্গীত দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী আয়োজনের পর জাতীয় নাট্যশালার লবিতে পিয়ানো বাজাবেন শিল্পী তিমির নন্দী এবং পাশাপাশি শিল্পীদের মিলনমেলায় অংশ নিবেন বিভিন্ন শ্রেণির শিল্পীবৃন্দ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনাপর্বে বিশিষ্ট শিল্পী মোস্তফা জামান আব্বাসীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন শিল্পী মমতাজ বেগম, এন্ড্রু কিশোর, গাজী আব্দুল হাকিম, আইয়ুব বাচ্চু, সুজিত মোস্তাফা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মো. সোহরাব উদ্দিন। সাংস্কৃতিক পর্বে শিল্পী চন্দন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ যন্ত্রশিল্পী ফোরাম, একক বেহালা পরিবেশন করবেন- শিল্পী রূপসী মমতাজ, সমবেত সংগীত পরিবেশন করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির শিশু সঙ্গীত দল, শিশু একাডেমি ও সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা। ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন- জলের গান ও গান পাগল। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবে আনিকা ফারিহা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







