ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১০:৫৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

আজ ব্যাংকের সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১ জুলাই ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পহেলা জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকায় তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় সোমবার (১ জুলাই) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। তাই পুঁজিবাজারও বন্ধ থাকবে।

৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। এ দিন সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

সাধারণত বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। ১ জুলাই ও ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় ৩১ ডিসেম্বর। প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

মঙ্গলবার (২ জুলাই) যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংকও। বাণিজ্যিক ব্যাংকে লেনদেন (অর্থ উত্তোলন ও জমা) চলবে বিকেল ৪টা পর্যন্ত।