ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১০:৫৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা

আজ ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

রাজধানী ঢাকাতে সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ মঙ্গলবার সকালেও বৃষ্টি ছিল। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় ৬ মার্চ পর্যন্ত বৃষ্টি হবে। তবে এর মাত্রা মঙ্গলবার বাড়তে পারে। আজ সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে হতে পারে কালবৈশাখী।

গতকালও দেশের দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। গত সপ্তাহখানেক ধরে মেঘের কোলে রোদ হাসলেও তা রীতিমতো লুকোচুরি খেলেছে। কয়েকদিন ধরে আবহাওয়ার যে মতিগতি, তাতে মার্চে বৃষ্টি বেশি হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।