ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:৩৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা নারায়ণগঞ্জের এলাকাগুলোর মধ্যে রয়েছে, তারাবো থেকে আড়াই হাজার পর্যন্ত। এসব এলাকায় আবাসিক, সিএনজি, বাণিজ্য, শিল্পসহ সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

এদিকে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।