ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (১১ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জিরাবো লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশেপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।