ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৯:১৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা ছাড়াও নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে জানিয়ে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।