আজ রোববারের বাজার দর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪১ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
আজ রোববার সকাল থেকেই আবহাওয়া খারাপ। ভোর থেকেই আকাশে মেঘের ঘনঘটা। তাই সকালেই এক পশলা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে কাদার ছড়াছড়ি। বৃষ্টির কারণে আজকে বাজারে খুচরা বিক্রেতাদের আনাগোনা কমই দেখা গেল।
জেনে নিন রাজধানীর বাজারগুলোতে আজ রোববারের বাজার দর। কিছুদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টি থাকার কারণে বাজারে আজও শাক-সবজির দাম বাড়তি।
চাল : নাজিরশাইল চাল ৬৫ থেকে ৬৮, মিনিকেট (মানভেদে) ৬৩ থেকে ৬৬, পাইজাম ৫৪, বিআর-২৮ ৫৩ থেকে ৫৬, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৪০ থেকে ৫০, আমদানি পেঁয়াজ ৩৫, রসুন ৯০ থেকে ১০০, চিনি ৬৫ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধুন্দল ৩৫ থেকে ৪০, আলু ২৫ থেকে ৩০, টমেটো ২৫ থেকে ৩৫, পটল ৪০ থেকে ৫০, কাঁচাকলা হালি ৩০, কচুর লতি ৫০, পেঁপে ৩০, বেগুন ৪৫ থেকে ৫৫, শিম ৩৫ থেকে ৪০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০, ধনিয়াপাতা ১৫০, ঢেঁড়স ৪০ থেকে ৪৫, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪৫, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৬০,ধুন্দল ৪৫ থেকে ৫০, করললা ৩৫ থেকে ৪৫,ভেন্ডি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ প্রতিপিস ২৫ থেকে ৩০, লেবু হালি ৩০, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২০, কাতল ২৫০, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৪৫, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০, শিং ৪০০ থেকে ৫০০ ও চিংড়ি ৪০০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৩০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০, খাসির মাংস ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১৪৫ ও দেশি মুরগি ৩০০ টাকা পর্যন্তবিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







