আজ শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
আজ চট্টগ্রামসহ দেশের প্রায় শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শনিবার (৯ জুলাই) সকালে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন।
মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের দাবি, শুক্রবার (৮ জুলাই) পবিত্র ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ। সে হিসেবে শনিবার (৯ জুলাই) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এ ছাড়া সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছর আগ থেকে এ নিয়মে ঈদুল আজহা উদযাপন করে আসছেন বলে জানান তারা।
মির্জাখীল দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, আলীনগর, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, মনেয়াবাদ, বাজালিয়া, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, জামিরজুরি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারি, বাঁশখালীর কালিপুর, ডোংরা, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুন্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, ঢাকা, মুহাম্মদপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মনোহরদী, মঠখোলা, নরসিংদী, বেলাব, আব্দুল্লাহনগর, কাপাসিয়া, চাঁদপুর জেলার মতলব, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারীরা আজ শনিবার ঈদুল আজহা উদযাপন করছেন।
এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, নাইক্ষ্যাংছড়ি, আলীকদম, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, টেকনাফ ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও আজ শনিবার ঈদুল আজহা উদযাপন করছেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











