আজ সংসদে উঠছে গণমাধ্যমকর্মী বিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি।
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১০ মার্চ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথমদিনই রয়েছে চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উপস্থাপনের সূচি।
গণমাধ্যম মালিক ও গণমাধ্যম কর্মীদের সম্পর্ক এবং তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত এবং কর্মপরিবেশসহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানে আনা চাকরির শর্তাবলীর আইনি কাঠামো দিতেই বিলটি সংসদে তোলা হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদে পাশ ও উত্থাপনের জন্য এখন পর্যন্ত সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাশের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। পাশের অপেক্ষায় থাকা বিলগুলো হলো—মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ ও বয়লার বিল- ২০২১।
সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন বিলগুলো হলো—বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল-২০২২, বাণিজ্য সংগঠন বিল-২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২। আর সংসদে উত্থাপনের জন্য যে বিলগুলো জমা পড়েছে সেগুলো হলো—বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ বিল-২০২২, পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী আইন-২০২২ ও গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল- ২০২২।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











