আজ সকালে এক টুকরো প্রতিবাদ : লাবণ্য লিপি
লাবণ্য লিপি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
লাবণ্য লিপি
আজ একটা বেয়াদপকে পিটিয়েছি। অনেক দিনের জমানো রাগ, ক্ষোভ, দুঃখ- কষ্ট সব এক সঙ্গে ঝেরেছি। কল্যাণপুর থেকে ফার্মগেট আসছিলাম বাসে। ড্রাইভারটা এত বাজে গাড়ি চালাচ্ছিল। দুপুর বলে যাত্রী কম। তাই ওরা রাস্তায় বার বার দাঁড়াচ্ছে। যাত্রীরা থামার কারণ জানতে চাইলে ড্রাইভার বলল, ভাড়া তুলুক আগে।
ভাড়া তোলার জন্য গাড়ি থামাতে হবে? সবাই যখন প্রতিবাদ করছে ড্রাইভার তখন রেগে গিয়ে এত রাফ ড্রাইভ করছিল!
ফার্মগেট আসতেই হেলপার নামতে বলল। আমরা কয়েকজন নামার জন্য দাঁড়িয়েছি ড্রাইভার তখন এমনভাবে গাড়ি টান দিয়েছে যে টাল সামলে দাঁড়িয়ে থাকা কঠিন।
সবাই ড্রাইভারকে গালি দিচ্ছে। আমিও বললাম, নেশাটেশা করছ নাকি!
এ কথা বলে নামছি, এমন সময় পেছন থেকে হেলপার বলে উঠল, খারাপ মহিলা!
কথাটা শুনে মুহূর্তেই মাথায় খুন চেপে গেল। ঘুরে উঠে ওর গালে সপাটে এক চড় বসিয়ে দিলাম। গতকাল থেকে একটু অসুস্থ ছিলাম। কিন্তু এত শক্তি আমার হাতে কেমন করে এলো কে জানে! হেলাপর আর কী বলবে।
দু’জন ছাত্র এরই মধ্যে আমাকে আগলে দাঁড়িয়ে গেল। ওরাও হেলপারকে মারতে যাচ্ছিল। আমিই ওদের বললাম, ছেড়ে দাও!
ভালো লাগল আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে আমাদের পেছনেই। কয়েকজন নারীও ছিলেন। তারা বরাবরের মতোই গা বাঁচিয়ে চলে গেল। তাতে আমি অবাকও হইনি, রাগও হইনি। শুধু মনে মনে বললাম, তোমাদের জন্যই রাস্তা তৈরি করছি আমরা। যাতে তোমরা নির্বিঘ্নে হেঁটে যেতে পারো।
দাঁড়িয়ে থাকা সব রিকশাওয়ালা মামারা আমার মারামারি দেখছিল। আমি রিকশার কাছে আসতেই একজন ভয়ে ভয়ে বলল, ওঠেন! যা ভাড়া দিয়ে দিয়েন! আহা! ভয় পেয়ে গেছে বেচারা।
বললাম, যা ভাড়া তার চেয়ে বেশিই দেব, চলুন।
নামিয়ে দেওয়ার সময় অফিসের গেটে নাম দেখে বলল, আপনে সাংবাদিক? আপনার অনেক সাহস!
আমি বললাম, আমি মানুষ বলেই আমার এত সাহস!
০৮. ১০. ২০২০
লাবণ্য লিপি: সিনিয়র সাংবাদিক
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



