ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২১:৩৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আজ সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে ভুটানের সাথে।থিম্পুর চালিমিথান স্টেডিয়ামের মাঠে খেলা শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। সময়টা দারুন যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবর দলের কিশোরীদের।

 

শেষ বড় তিনটি আসরে মেয়েরা মোট ম্যাচ খেলেছে ৯টি। আর প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৫৪টি। এই পুরো আত্মবিশ্বাসের রেকর্ড নিয়ে আজ মাঠে নামছে বাংলার কিশোরীরা। 

 

বাংলাদেশের কিশোরীদের অসাধারণ রেকর্ডের পাশাপাশি গত বছর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ভুটানকে হারিয়েছিল মারিয়ারা। সাফের দ্বিতীয় আসরে বাংলাদেশ ১৪-০ গোলে পাকিস্তানকে, দ্বিতীয় খেলায় ৩-০ গোলে নেপালকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। সব দিক থেকে হট ফেভারিট হয়ে বাংলাদেশ আজ মাঠে নামছে। 

 


তবে ভুটানও মুখিয়ে আছে পূর্বের হারের প্রতিশোধ নেওয়ার জন্য। গত বছর ৩-০ গোলের সেই হার এখনও ভুলে যায়নি ভুটান। আজ তারা বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে পেতে যাচ্ছে। ঘরের মাঠের সব সুবিধা তুলে নিতেই মাঠে নামবে ভুটান। আগের চেয়ে ভুটানের মেয়েরা মাঠের লড়াইয়ে অনেক বেশি গতিশীল। পারফরম্যান্সও ভালো। সাফের দ্বিতীয় আসরে এ গ্রুপে ভুটান ৬-০ গোলে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় খেলায় ভারতের কাছে ১-০ গোলে হারে। পরে ভুটান গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছায়। 




ফুটবলের পরিসংখ্যানে অনেক সময় হট ফেভারিট দলকেও হেরে যেতে দেখা যায়। কারণ দুই দলের মধ্যে যে দলটি ওই দিনের জন্য ভাল খেলে ম্যাচের জয়ের ভাগ্যটা তার দিকেই গড়ায়। তাই আজকের ম্যাচে নিজেদের সেরা খেলাটাই দেখাতে চায় বাংলাদেশের গর্বের  এ ক্ষুদে কিশোরীরা।

 

গত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ভারত রানার্সআপ, নেপাল তৃতীয় এবং ভুটান চতুর্থ হয়। আজ বাংলাদেশ ভুটান সেমিফাইনালের আগে একই মাঠে ভারত ও নেপাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে।