আজ হজ নিবন্ধনের শেষ দিন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার (১৬ মার্চ) পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আর সময় বাড়ানো হবে না বলে গত ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় মেয়াদের পর নিবন্ধনের সময় আর বৃদ্ধি করা হবে না। ফলে তিন দফায় সময় বৃদ্ধি করেও নির্ধারিত কোটা পূর্ণ হচ্ছে না। ২০২৩ সালে হজের চুক্তি অনুযায়ী, খালি থাকছে প্রায় ২০ হাজার কোটা। ফলে এবার ১৬ শতাংশ কোটা খালি রেখে সৌদি আরবে হজ করতে যাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে ওই ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি হজ নিবন্ধন শুরু হয়; সময়সীমা ছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু নিবন্ধনে তেমন সাড়া না পাওয়ায় পরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও কোটা পূরণ না হওয়ায় সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে অর্ধেক হজযাত্রীও নিবন্ধিত না হওয়ায় তাই আবার ১৬ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়।
প্রাক-নিবন্ধন করা কয়েকজন হজযাত্রী জানান, হজে যাওয়ার জন্য র্দীঘদিন প্রাক-নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু এত টাকা খরচ করে হজে যাওয়ার সামর্থ নেই তাদের। তাই নিবন্ধন করেও হজে যাচ্ছেন না তারা।
ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক হিসেবে প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন আট হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
এদিকে সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথা আঙুলের ছাপ চালু করতে যাচ্ছে। এ জন্য হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে রাখতে বলা হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন সাবমিট করার জন্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে)। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
চলতি বছর কোরবানি ও ব্যক্তিগত খরচ ছাড়া হজের প্যাকেজ ধরা হয়েছে সরকারিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











