আজ হাঙ্গেরিতে রাবেয়া-রোকাইয়ার প্রথম অপারেশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
হাঙ্গেরিতে পাঠানো পাবনার চাটমোহরে মাথায় জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়া দুই শিশু রাবেয়া-রোকাইয়ার প্রথম অপারেশন আজ শুক্রবার হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের আলাদা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
ডা. গ্রেগ পাতাকির নেতৃত্বে একটি মেডিকেল টিম এ অপারেশন পরিচালনা করবে।
এদিকে বৃহস্পতিবার চিকিৎসকরা তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সর্বশেষ শিশু দুটির শারীরিক সক্ষমতা পর্যবেক্ষণ করা হয়েছে। রাতেই তাদের আবাসিক রুম থেকে নিয়ে যাওয়া হয়েছে অস্ত্রোপচারের জন্য।
এর আগে টেকট্রোগ্রাফির রিপোর্ট চূড়ান্ত করেন বিশেষজ্ঞরা। এমনকি তাদের দৃষ্টিশক্তির বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
রাবেয়া-রোকাইয়ার সঙ্গে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. হোসাইন ইমাম জানিয়েছেন, ‘টেকট্রোগ্রাফির রিপোর্ট শিশু দুটিকে আলাদা করার পক্ষে এসেছে। ফলে এখন আর কোনো বাধা রইল না। আর এরই অংশ হিসেবে শুক্রবার সকালে প্রথম ধাপের অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
ওই চিকিৎসক জানান, আজ যে অপারেশন হবে তার লক্ষ্য হচ্ছে- ওদের মাথার চামড়া বাড়ানোর জন্য তিনটা বিশেষ এক্সপান্ডার বসানো। এক্সপান্ডারগুলো তিন থেকে চার মাস আস্তে আস্তে ফোলানো হবে, যাতে ওদের আলাদা করার পর মাথা দুটির ক্ষত স্থান ওই চামড়া দিয়ে ঢেকে দেয়া যায়। ওদের চূড়ান্তভাবে আলাদা করার অপারেশন বাংলাদেশেই হবে।
প্রসঙ্গত, পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির ঘরে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় যমজ রাবেয়া ও রোকাইয়া। ২০১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।
গত ২০ নভেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয় এ দুই শিশুকে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










