আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
৪৩তম বিসিএস আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর, যা আবেদনের শেষ হচ্ছে আজ। এবার ৩ হাজার ১৪০ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। এরপর আর সময় বাড়ানো হচ্ছে কি না তা এখনও সিদ্ধান্ত নেয়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাদের জন্মতারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
এদিকে আবেদনের সময় বাড়বে কি না, সে বিষয়ে রোববার কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষা শাখার কর্মকর্তারা বলছেন, ৪৫তম বিসিএসে আবেদন পড়েছিল ৩ লাখ ১৮ হাজার। এবার ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ৪৩ হাজার প্রার্থী। গত বিসিএসের তুলনায় আবেদন কম পড়েছে। এমনকি গত সাতটি সাধারণ বিসিএসের মধ্যে এটিই সর্বনিম্ন আবেদনের হার। হরতাল, অবরোধ ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে এবার আবেদন কম পড়ছে বলে জানা গেছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী স্নাতক বা সম্মান কিংবা সমমানের পড়াশোনা নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। ফলে আবেদনে সাড়া কম। এই অবস্থায় আবেদনের সময় বাড়ানোর দাবি উঠেছে।
এই অবস্থায় আবেদনের সময় বাড়বে কি না, জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৬তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ছে না, এটা ধরে নিয়েই প্রার্থীদের আবেদন করার অনুরোধ করব। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন চলবে। এরপর টেলিটক আমাদের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানাতে পারবে। আবেদনের সময় বাড়বে কি না তা কাল বলা যাবে।
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।
বিসিএসের সিলেবাস:
প্রিলিমিনারি পরীক্ষা ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করতে পারবেন।
জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, মার্চে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। এর আগে গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

