আজও কমলাপুরে উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে টানা চতুর্থ দিনের মতো ঢাকার কমলাপুর রেল স্টেশনে সকাল ৮ টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে গত ৩ দিনের চেয়ে দীর্ঘ লাইনে টিকিটের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। সোমবার (৪ জুলাই) কমলাপুর রেল স্টেশনে চতুর্থ দিনের মতো এ অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। ঈদ যাত্রার ৮ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ।
টিকিট নামের এই সোনার হরিণ পেতে অনেকেই দু’দিন ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ ৯ জুলাইয়ের টিকিটের জন্য এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন লাইনে। অসহ্য গরমের মধ্যে মানুষের উপচেপড়া ভিড়ে স্টেশনের আবহাওয়া আরও গরম হয়ে উঠেছে। গরম থেকে বাঁচতে কেউ কেউ হাতপাখা নিয়ে এসেছেন। তবুও ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা মিলছে না। গরমে কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এরপরও ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের টিকিটের জন্য লাইনে অপেক্ষা করছেন তারা।
সাভার থেকে থেকে আসা রমজান মোল্লা নামের এক টিকেট প্রত্যাশী বলেন, গতকাল অফিস শেষ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়েছি। এখনও টিকেট পাইনি, দেখা যাক টিকিট পাই কখন।
খুলনার ৮ জুলাইয়ের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম নামের এক যাত্রী। গত রোববার রাত থেকে তিনি লাইনে। এতো আগে লাইনে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, আগে আগে লাইনে দাঁড়িয়েছি যাতে টিকিট পাই। এতো কষ্টের পর টিকিট পেলেই খুশি। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এখানে কোনো কিছু সঠিক নিয়মে চলে না। অনলাইনে তো কোনোভাবেই টিকিট পাওয়া যায় না। সব টিকিট বিক্রি শেষ হয়ে গেলে তারপর অ্যাপে ঢোকা যায়। সংশ্লিষ্টরা জেনেও কোনো পদক্ষেপ নেয় না। যে কারণে আমাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের, ৩ জুলাই দেওয়া হয় ৭ জুলাইয়ের টিকিট। আজ দেওয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট এবং আগামীকাল (৫ জুলাই) দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। মধ্যে ১০ জুলাই ঈদ হওয়ায় ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।
ঢাকায় ৬টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া স্টেশনে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











