আজও শিশুদের কলকাকলীতে মুখরিত বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
আজও শিশুদের কলকাকলীতে মুখরিত বইমেলা
একুশে বইমেলার আজ ১৪তম দিনে নতুন বই এসেছে ২০৩টি। বইমেলায় ছিল আজ শনিবার ছিল শিশুপ্রহর। সকাল থেকেই শিশুদের কলকাকালীতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই প্রাণের টানে অভিভাবকদের হাত ধরে মেলায় ছুটে আসে শিশু-কিশোররা।
সকাল ১০টায় মেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণী ঘোষ, ইয়াকুব আলী খান এবং চন্দনা মজুমদার। এতে ক-বিভাগে ১৫ জন, খ-বিভাগে ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী ২২ ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শাহ্জাহান কিবরিয়া রচিত জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আনজীর লিটন। আলোচনায় অংশগ্রহণ করেন হরিশংকর জলদাস এবং খালিদ মারুফ। লেখকের বক্তব্য প্রদান করেন শাহ্জাহান কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।
প্রাবন্ধিক আনজীর লিটন বলেন, শহিদ মিনার থেকে স্মৃতিসৌধ। ১৯৫২ থেকে ১৯৭১। বাঙালি জাতি শিক্ষা নিয়েছে প্রতিবাদে-প্রতিরোধে জেগে উঠবার। এ চেতনার উৎস আমাদের মাতৃভাষা, সাহিত্য ও সংস্কৃতি। বাঙালির সংগ্রামমুখর ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের নিরন্তর পথচলার তিনিই প্রদর্শক, শক্তি ও উদ্দীপনার উৎস।
তিনি বলেন, সংগ্রামমুখর জীবনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশকেই গড়ে তোলেননি, বিশ্বরাজনীতিতে বাংলা ও বাঙালিকে নিয়ে গেছেন উচ্চতর আসনে। দেশের নেতা হয়ে উঠেছেন বিশ্বের নেতা। সমগ্র জীবন তিনি উৎসর্গ করেছেন বাঙালি জাতির মুক্তির সংগ্রামে।
প্রাবন্ধিক বলেন, রচনাশৈলী ও ভাষার বুননে জাতির পিতা বঙ্গবন্ধু গ্রন্থে খুঁজে পাওয়া যায় লেখকের নিজস্ব যুক্তি-চিন্তা। এখানে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মহানায়কের প্রতি মুগ্ধতা; যা পড়তে পড়তে আমাদের সামনে ভেসে ওঠে বঙ্গবন্ধুর অনুপম প্রতিচ্ছবি।
আলোচকরা বলেন, অত্যন্ত সফলভাবে সংক্ষিপ্ত কলেবরে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে শাহ্জাহান কিবরিয়া রচিত জাতির পিতা বঙ্গবন্ধু গ্রন্থে। ইতিহাসের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর উত্তাল সংগ্রামী জীবনের সঙ্গে লেখক নিজেও যেন সম্পৃক্ত থেকে একের পর এক ঘটনাক্রম বর্ণনা করে গেছেন।
তারা বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী চিন্তার অভীষ্ট লক্ষ্য ছিল সুনির্দিষ্ট কর্মপন্থায় বাঙালি জাতিকে পরাধীনতার নিগঢ় ভেঙে মুক্ত করা। বঙ্গবন্ধুকে নিয়ে নিরন্তর গবেষণার মাধ্যমেই তাঁকে আমরা সত্যিকারভাবে জানতে পারবো এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এবং স্বপ্নের সোনার বাংলার প্রতি আমাদের ভালোবাসা চিরকাল অটুট থাকবে।
গ্রন্থের লেখক বলেন, বঙ্গবন্ধু কেবল সফল রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক নেতা। দেশের মানুষের প্রতি তিনি গভীর আস্থা রেখেছিলেন এবং বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছিলেন। মহান এ নেতা আজ বাঙালি জাতির বাতিঘরের মতো; যে বাতিঘর জাতিকে সামনে এগিয়ে যাবার পথ দেখাবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, শাহ্জাহান কিবরিয়া রচিত জাতির পিতা বঙ্গবন্ধু গ্রন্থে লেখক বঙ্গবন্ধুর জীবনের মূল দিকগুলো ধারাবাহিকভাবে উন্মোচন করেছেন। লেখক দেখিয়েছেন কীভাবে তিনি বাঙালি জাতিকে একটি সার্বভৌম রাষ্ট্র উপহার দিলেন এবং হয়ে উঠলেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর রাজনৈতিক পাঠ হয়েছিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন সংগ্রামী জননায়ক ও রাষ্ট্রনায়ক।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আলম তালুকদার, মণিকা চক্রবর্তী, হামীম কামরুল হক এবং তপন পালিত।
কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি মারুফুল ইসলাম, আমিনুর রহমান, শামীম রেজা এবং মাসুদ পথিক। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কাজি মাহতাব সুমন, মো. সামসুজ্জামান এবং শামীমা নাসরিন মিতু।
আজ ছিল গোলাম মোস্তফা খানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’, মানজারুল ইসলাম সুইটের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’ ও বিশ্বজিৎ রায়ের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নিবেদন’ এর পরিবেশনা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

