পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন তিনি।
এ সময় দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দ্রিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।
এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।
এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।
এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন বৃহৎ একটি ব্যবসায়ী দল নিয়ে ভারত সফর করছেন। অন্যতম পুরোনো কৌশলগত অংশীদার ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রুশ ব্যবসায়ীদের।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











