নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড় সাবিনা খাতুন-মাসুরা পারভীন। জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার তাদেরকে দলের ক্যাম্পে ডাকেন না। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে না থাকায় এই দুজনের সঙ্গে নারী ফুটসালের ক্যাম্পে রয়েছেন কৃষ্ণা, সুমাইয়া।
১৩-২৬ জানুয়ারি থাইল্যান্ড নারী ও পুরুষ সাফ ফুটসাল আয়োজন করবে। পুরুষ দল সম্প্রতি এশিয়ান ফুটসালের বাছাই খেলেছে। নারী ফুটসালের কার্যক্রম নেই ছয় বছরের বেশি। তাই ট্রায়ালের মাধ্যমে এই দলের প্রাথমিক ক্যাম্প শুরু করেছে ফেডারেশন।
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘৭০ জন নারী ফুটবলার ট্রায়ালে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ২৫ জন ক্যাম্প করছে। মিরপুরের ডি বক্সে অনুশীলন হচ্ছে।’ সাবিনা-মাসুরারা ট্রায়াল দিয়েই নিজেদের জায়গা করে নিয়েছেন। জাতীয় দলের সিনিয়র ফুটবলার হয়েও ট্রায়ালে অংশ নিয়ে ফুটসাল ক্যাম্পে যোগ দেওয়ায় কোনো আক্ষেপ নেই মাসুরার, ‘আমরা ফুটবলার, ফুটবল খেলতে চাই, সেটা হোক ক্লাব কিংবা জাতীয় দল। এটাও তো জাতীয় দল, দেশের জন্যই খেলব। আমাদের ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি ভালো কিছুই করব।’
বাংলাদেশ ফুটসাল দলে ইরানি কোচ সাঈদের সঙ্গে চুক্তি ছিল এশিয়ান কাপ বাছাই পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ বেড়ে জানুয়ারির সাফ ফুটসাল পর্যন্ত হয়েছে বলে জানান ইমরানুর, ‘কোচের চুক্তি আরও তিন মাস বেড়েছে। নারী দলের জন্য তেহরান থেকে নারী সহকারী ও গোলরক্ষক কোচ আসবেন। নারী দলও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।’
সাবিনার নেতৃত্বে বাংলাদেশ ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল। তিনি ও সুমাইয়া মালদ্বীপে ফুটসাল লিগেও খেলেছেন একাধিকবার।
এর আগে ৫ ডিসেম্বর থেকে কাঠমান্ডুতে শুরু হচ্ছে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। গত বছরের বাংলাদেশ মহিলা লিগের চ্যাম্পিয়ন নাসরিন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ঋতুপর্ণা, রুপনাদের নিয়েই নাসরিন দল গড়তে চেয়েছিল। ফেডারেশন ও কোচ তাদের ছাড়েননি। জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা খেলতে পারবেন না বলে সাবিনা, মাসুরা, কৃষ্ণা নাসরিনের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকা আরেক সিনিয়র ফুটবলার সানজিদা আক্তারকে নাসরিনের অধিনায়কত্ব দেওয়া হয়েছে।
সাফ ক্লাব কাপ খেলতে আজ (বুধবার) সন্ধ্যায় দেশ ছাড়ছে নাসরিন। আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার দিন ক্লাব কিংবা ফেডারেশন কোনোপক্ষই মিডিয়াকে খেলোয়াড় তালিকা দেয়নি। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, অ-১৭ ও ২০ দলের আলপি, প্রীতি, অর্পিতারা খেলতে যাচ্ছেন নাসরিনের হয়ে। আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে অথচ এই দলের একসঙ্গে অনুশীলনও সেভাবে হয়নি। নাসরিন আক্তার বেবীর দল হলেও এটি মূলত বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কর্তৃত্বেই পরিচালিত হয়।
ত্রিদেশীয় সিরিজের পর জাতীয় দলের ফুটবলাররা কয়েক দিন ছুটি কাটাবেন। এরপর আবার চট্টগ্রামে আবাসিক অনুশীলন করবেন ঋতুপর্ণারা। মালয়েশিয়ায় প্রশিক্ষণ ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











