ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আজও ১৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার এ ভাইরাসে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬১৭ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। 

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ২৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ ও নারী ১০ জন। এ সময় ঢাকায় ৭, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন। রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি।  

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।