আজকের বাজার দর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০৫ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজারগুলোতে আজ তেমন একটা ভীড় চোখে পড়েনি। সবচেয়ে কারওয়ান বাজারসহ রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সব্জির দাম দিনকে দিন বাড়তির দিকে।
প্রতিকেজি ধুন্দল ৪৫, আলু ২০ থেকে ২৫, পটল ৩৫ থেকে ৪০, কাঁচাকলা হালি ২৫, কচুর লতি ৪০, পেঁপে ২৫ থেকে ৩০, বেগুন ৫০ থেকে ৫৫, শিম ৩৫ থেকে ৪০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৪০, ধনিয়াপাতা ১৩০, ঢেঁড়স ৪০ থেকে ৪৫, বরবটি ৪৫, কচুরমুখি ৪৫, চিচিঙ্গা ৪০, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৬০, করললা ৪০ থেকে ৪৫, টমেটো ৪০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতিপিস ২৫ থেকে ৩০, লেবু হালি ৩৫ থেকে ৪০, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা,কাচা কলা ৫০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য জিনিসের মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে নাজিরশাইল চাল ৬৬ থেকে ৭০, মিনিকেট (মানভেদে) ৬০ থেকে ৬৫, পাইজাম ৫২, বিআর-২৮ ৫১ থেকে ৫৩, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম বেড়ে ১০০ থেকে ১২০, চিনি ৬৫ থেকে ৭০ এবং আদার দাম বেড়ে ৯০ থেকে ১২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া ছোলার কেজি ৮০ -৮৫ টাকা, চিনি ৫৮ থেকে ৬০ টাকা,খেজুর কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা, মুড়ি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ প্রতিকেজি কালিবাউস ২৩০, কাতল ২৮০, পাঙ্গাশ ১১০, রুই ৩০০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০, শিং ৫০০ থেকে ৭০০ ও চিংড়ি ৫০০ থেকে ৭০০, ইলিশ (আকারভেদে) ৫০০ থেকে ১০০০ টাকা ,বোয়াল ৮০০ টাকা,পাবদা ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৫০০ থেকে ৫২০, খাসির মাংস ৭০০-৭৭০, ব্রয়লার মুরগি ১৫০ ও দেশি মুরগি ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
রোযা আসার আগেই খুচরা বিক্রেতাদের মুখে আক্ষেপ ঝড়ে পড়ল। রুম্মান নামের একজন খুচরা সব্জি ব্যবসায়ি বলেন, প্রতিদিনই দাম বাড়ছে। আমরা পাইকারি কিনে যখন ক্রেতাদের কাছে এক এক দিন একেক দাম হাকি তারা সন্ধিহান হয়ে পড়ে। দুইদিন ধইরা চালানের টাকাও উঠাইতে পারতাছি না।
আরেকজন মাছ ব্যবসায়ী মোখলেস পাইকারি বাজারে হতাশ হয়ে বসে আছে। মোখলেস বলেন, কালকে আমার ২০০ টাকা ক্ষতি হয়ছে। আজকেও মাছের দাম বাড়তি। এমনে চললে আমারা কেমনে বাচুম।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







