আত্মহত্যা করতে চেয়েছিল আমার মেয়ে : মহেশ ভাট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
ডিপ্রেশন শব্দটা ক্রমশ পরিচিত হয়ে উঠছে প্রত্যেকের কাছে। বদলে যাওয়া লাইফস্টাইল আর মানসিক চাপে এই মানসিক অবসাদের শিকার অনেকেই। সেলেব্রিটিরাও বাদ যান না।
শোনা যায়, একসময় দীপিকা পাড়ুকোনও ডিপ্রেশনে আক্রান্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় সেই অবস্থা কাটিয়ে ওঠার কাহিনীও বলে থাকেন তিনি। তবে, এবার বিস্ফোরক বক্তব্য রাখলেন বলিউডের বিখ্যাত প্রযোজক মহেশ ভাট। বললেন তার মেয়ের কথা।
‘Dark Side of Life: Mumbai City’ ছবির ট্রেলার লঞ্চ করতে গিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই উঠে আসে ডিপ্রেশনের প্রশ্ন। নিজের বাড়িতে এবং ইন্ডাস্ট্রিতেও তাঁর এরকম অভিজ্ঞতা হয়েছে বলে জানান মহেশ ভাট।
প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহেশ ভাট বলেন, মাত্র ১২-১৩ বছর বয়সে আত্মহত্যা করার কথা ভেবেছিল আমার মেয়ে শাহিন। মাত্র ১৬ বছর বয়সে বোঝা যায় যে সে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার।
তিনি আরও বলেন, শুধু বাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতেই এরকম ঘটনা ঘটতে দেখেছি। একটি মেয়ে কাজের জন্য এসেছিল ইন্ডাস্ট্রিতে। পরে সে আত্মহত্যা করে, আজও তার মৃতদেহটা মনে করলে শিউরে উঠি। মুম্বই শহরের এই অন্ধকার দিকটাও তিনি দেখেছেন বলে দাবি করেন মহেশ ভাট।
আলিয়া ভাটের বোন শাহিনের ডিপ্রেশনের কথাও আগেও প্রকাশ্যে এসেছে। অক্টোবরেই প্রকাশ্যে আসবে শাহিনের লেখা একটি বই, সেখানে তাঁর মানসিক অবস্থার কথা লেখা থাকবে।
ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মহেশ ভাট মন্তব্য করেন, এটা খুবই কঠিন একটা ব্যবসা। তাই সবাই এটা করতে পারে না। আর এই ব্যবসায় ডিপ্রেশনের দিকে চলে যায় মানুষ।
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, একটা ট্রেলার লঞ্চ করার পর, সবসময় মনে হয় হাততালি পড়বে তো? মানুষ প্রশংসা করবে, এটা ভাবতে অনেক সাহস দরকার হয়।
তার কথায়, একজন ফিল্মমেকার যত বড়ই হন না কেন, ছবি মুক্তি পেলেই সবাই আতঙ্কে থাকে। এটাই বিনোদন জগতের বৈশিষ্ট্য বলে জানান মহেশ ভাট। এসবের মধ্যে বেশির ভাব লোকই তাই ভয়ে পালিয়ে যায়, কয়েকজনই সফল হতে পারে।
‘Dark Side of Life: Mumbai City’ ছবিটির পরিচালনায় রয়েছেন তারিক খান। ছবিতে রয়েছেন কেকে মেনন, নিখিল রত্নাপারখি, আভি পারদাসানি প্রমুখ। ১৯ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







