আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই মারা গেলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এই অভিনেত্রী, যেখানে নিজের মৃত্যুর জন্য তিনি তার মা-বাবাকে দায়ী করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।
কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। 'সংঘর্ষ', 'মধুমাগালু', 'নিনাদে না', এবং 'জিভা হুভাগিদে'-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তার এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










