আদা চাষে ময়নার বাজিমাত
লালমনিরহাট প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
লালমনিরহাট জেলায় বাগানবাড়িতে ও সুপারি বাগানের পতিত জমিতে আদাসহ বিভিন্ন প্রকার অর্থকরী ফসলের চাষ বাড়ছে। সুপারি বাগানের পতিত ফাঁকা জমিতে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করে লাভবান হয়েছেন সফল নারী উদ্যোক্তা ময়না বেগম। সুপারি বাগানের ২৭ শতাংশ জমিতে ১৮শ বস্তায় আদা লাগিয়েছেন তিনি। আদার পাশাপাশি মসলা ও ওষুধি গুণ সমৃদ্ধ চুইঝাল গাছ চাষ করেছেন ময়না।
সুপারি বাগানের গাছের ফাঁকে পতিত জমিতে সিমেন্ট ও সারের বস্তায় চাষকৃত সারি সারি আদার গাছ সবুজ বাগানে রুপ নিয়েছে। বস্তায় আদা চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ময়না বেগম। এক জমিতেই সুপারি, আদা ও চুইঝাল চাষ করে ব্যাপক লাভের সম্ভবনায় তার তৈরি বাগানে দিন দিন উৎসুক কৃষকের আনাগোনা বাড়ছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিমান্ত ঘেঁষা এলাকার গোতামারী গ্রামের আজম আলীর স্ত্রী নারী উদ্যোক্তা ময়না বেগম। তিনি আদা চাষের পাশাপাশি ৫০০টি চুইঝাল গাছ চাষ করেছেন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তিনি আদা ও চুইঝাল গাছ পরিচর্যা করেন। তার ইচ্ছা বস্তায় আদা চাষে নারীদেরকে উদ্বুদ্ধ করা। তাকে দেখে এখন অনেক নারী এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়েছেন। বস্তায় সঠিক পরিকল্পনায় আদা চাষ করলে ২ থেকে ৩ গুণ লাভ হয়, পাশাপাশি ছায়া বা পতিত জমিতে আদা চাষ করা যায়।
কৃষি খাতকে আধুনিকতার প্রসার ঘটাতে বর্তমানে বাড়ির উঠানে বা পতিত জমি ও নিচু জলাশয় জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে কৃষকেরা। এছাড়াও সুপারি গাছসহ বিভিন্ন গাছে চুইঝাল চাষ করছে ময়না। অল্প খরচে অধিক লাভ হওয়ায় এ পদ্ধতিতে আদা ও চুইঝাল গাছ চাষে আগ্রহী নারী উদ্যোক্তা ও কৃষকেরা।
ময়না বেগম জানান, আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহন করি। এ প্রশিক্ষণে কৃষি অফিসার সুপারি বাগানে বস্তায় আদা চাষের পরামর্শ দেন। প্রশিক্ষণ শেষে গতবছর সুপারি বাগানের ফাঁকা জমিতে পরিক্ষামূলক ৭০ বস্তা আদা চাষ করে ময়না। আদার পাশাপাশি ইউটিউব দেখে চুইঝাল চাষেও উদ্বুদ্ধ হন তিনি। প্রতিটি বস্তায় ১ থেকে দেড় কেজি করে আদা হয়ে থাকে। এতে ভালো লাভ হয়। এবছর বানিজ্যিকভাবে ২৭ শতক সুপারি বাগানে ১৮শ বস্তা আদা চাষ করেন তিনি। আদা চাষে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে। এতে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, অনেকেই এখন বাণিজ্যিকভাবে আদা চাষ করছে। তেমনি সফল নারী উদ্যোক্তা ময়না বেগম সুপারি বাগানে বস্তা পদ্ধতিতে আদা চাষে আলোড়ন সৃষ্টি করেছেন। আদার পাশাপাশি তিনি ৫০০টির মত চুইঝাল গাছ লাগিয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে সবধরনের সহোযোগিতা ও খোঁজ খবর রাখছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

