আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের সহায়তাকারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেফতার আমিনুল ইসলাম রাজু আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার (২৯ ডিসেম্বর) রাজুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ।
আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।
এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
গত বুধবার দুপুরে রাজুকে মিরপুর -১১ থেকে গ্রেফতার করা হয়। ওই দিনই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আমিনুল ইসলাম রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান রাজুর জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৪ ডিসেম্বর মিরপুর-১১ এলাকা থেকে আমিনুলকে গ্রেফতার করা হয় এবং পরদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রাজুসহ ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, যা পরবর্তীতে হাদি মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন





