ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৫:০০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আদালতে শিরীন শারমিন, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

লালবাগ থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তাকে আদালতে আনা কেন্দ্র করে সিএমএম কোর্ট এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আদালতের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নজরদারি রাখা হয়।

এর আগে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও রংপুরে স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে আনা হয়েছে এবং এ সময় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি বলেন, অতীতে আলোচিত আসামিদের ঘিরে আদালতে ডিম নিক্ষেপসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেসব বিবেচনায় এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে তেমন সক্রিয় ছিলেন না।