আদ্-দ্বীনে মৃত ৬ নবজাতকের বয়স ১-২ দিন: পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ব্যারেট হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রমনা থানা পুলিশ জানিয়েছে, মারা যাওয়া শিশুদের সবার বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন। ঘটনার পর হাসপাতালে শোক, আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকগুলো গাইনি বিভাগের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। ওই ওয়ার্ডে তখন ১১ জন প্রসূতি মা এবং কয়েকজন নবজাতক ভর্তি ছিলেন। হঠাৎ করেই একের পর এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে ছয় শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
সন্তান হারানো পরিবারগুলোর অভিযোগ, হাসপাতালের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক নবজাতকের দাদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতে বাচ্চার অবস্থা খারাপ হচ্ছিল। আমরা বারবার ডাকলেও ঠিকমতো চিকিৎসক বা নার্স পাইনি। পরে বলে আইসিইউতে নেওয়া হয়েছে। কিন্তু শেষে জানলাম, আমার নাতনি আর বেঁচে নেই।”
আরেক মা অভিযোগ করেন, রাতের দিকে ওয়ার্ডের অনেক শিশুই অস্বাভাবিকভাবে কান্না করছিল এবং বমি করছিল। শুরুতে কেউ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি। পরে একে একে শিশুদের অবস্থার অবনতি হতে থাকে।
ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সেন্ট্রাল এসির গ্যাস লিকেজের বিষয়টি সামনে এসেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের ধারণা, এসির পাইপলাইন থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে, যা নবজাতকদের জন্য মারাত্মক হয়ে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ কারণ নিশ্চিত করেনি।
আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, “এটি দুর্ঘটনা নাকি অবহেলার ফল—তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সদ্য পৃথিবীর আলো দেখা কয়েকটি প্রাণের এমন আকস্মিক মৃত্যুতে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা নিয়েও।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন





