আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন কাইজার চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২২ এএম, ১ জুন ২০১৮ শুক্রবার
আনন শিশুসাহিত্য পুরস্কার-২০১৮ পেতে যাচ্ছেন কাইজার চৌধুরী। শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আগামী ১২ মে ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কারে ভূষিত করা হবে।
‘শিশুর বিকাশে অবিচল আমরা’ এই স্লোগানটিকে সামনে রেখে আনন ফাউন্ডেশন শিশুর বিকাশে ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আনন ফাউন্ডেশন আনন শিশুসাহিত্য পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়েছে। শিশুসাহিত্যে অবদান রাখায় এবার কাইজার চৌধুরী নাম ঘোষণা করা হয়।
ইতোপূর্বে আনন শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন ফারুক নওয়াজ, মাহমুদউল্লাহ, আখতার হুসেন, সেলিনা হোসেন, লুৎফর রহমান রিটন, আলী ইমাম ও সুজন বড়ুয়া। আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা পেয়েছেন সুকুমার বড়ুয়া ও মোহাম্মদ মোস্তফা।
কাইজার চৌধুরী ১৯৪৯ সালে ১৫ নভেম্বর পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাবার নাম আমিনুল হক চৌধুরী ও মায়ের নাম নূর আকতার বানু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার, বর্তমানে অবসরপ্রাপ্ত।
তিনি শিশুসাহিত্যে অবদানের জন্য একাধিকবার পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। এসব পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি স্বর্ণপদক, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ছোটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার অন্যতম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




