আনা ফ্রাঙ্ক, জন্মদিনে অনাবিল ভালোবাসা
আঞ্জুমান আরা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
আনা ফ্রাঙ্ক। ফাইল ছবি।
আনা ফ্রাঙ্ক আলোচিত ও বিখ্যাত ইহুদি এক কিশোরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তার লেখা ডায়েরি এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সর্বাধিক পঠিত বই। বইটি বিশ্বের ৬০টি ভাষায় অনূদিত। এই ডায়েরির লেখা নিয়ে একাধিক চলচ্চিত্র ও নাটক মঞ্চস্থ হয়েছে।
আনা ফ্রাঙ্ক আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন তার লিখিত ডায়েরির জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্য একটি পরিবারসহ তার পরিবার আত্মগোপন করে নেদারল্যান্ডসের আমস্টারডামে এক বাড়িতে। সেখানে বন্দি অবস্থায় থাকার সময়ে আনা তার ডায়েরিতে লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, আত্মাগোপনের অভিজ্ঞতাসহ তার মনের দ্বিধা ,আশা ও গোপন কথা। আনা তার ডায়েরির নাম দিয়েছিলেন 'কিটি'।
১৯৪২ সালের ১২ জুন এই ডায়রিটি আনার ১৩তম জন্মদিনে উপহার দেয়া হয়েছিলো। সে ডায়রিতে আনা তার জীবনের ১২ জুন ১৯৪২ থেকে ১ আগস্ট ১৯৪৪ সাল পর্যন্ত সময়ের ঘটনাগুলো যত্ন করে লিখেছেন।
দুই বছর পর ১৯৪৪ সালের ৪ আগস্ট সকালে তারা জার্মান নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন এবং তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আনা ফ্রাঙ্ক ও তার বোন মার্গোট ফ্রাঙ্ককে বার্গেন-বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ১৯৪৫ সালে তাদের হত্যা করা হয়। আনার বাবা ছাড়া পরিবারের কেউ জীবিত ছিল না।
যুদ্ধ শেষে তার পরিবারের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি বাবা অটো ফ্রাঙ্ক আমস্টারডামে ফিরে আসেন। সেই বাড়িটিতে তিনি আনার ডায়েরি খুঁজে পান। তার প্রচেষ্টাতেই দিনলিপিটি ১৯৪৭ সালে প্রকাশিত হয়। এটি মূল ওলন্দাজ ভাষা থেকে পরবর্তীকালে ১৯৫২ সালে প্রথমবারের মতো ইংরেজিতে অনূদিত হয় এবং বই আকারে প্রকাশিত হয়। বইটির ইংরেজি নাম দেয়া হয় ‘দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল’। এ বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং ৩০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
আজ ১২ জুন আনা ফ্রাঙ্ক'র ৯৩তম জন্মদিন। জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


