ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৯:৩৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব আজ

আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব আজ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৫তম জন্মদিন স্মরণে তাঁর জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব হবে আজ বৃহস্পতিবার।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে স্টুডেন্ট ওয়েজের উদ্যোগে প্রাবন্ধিক-গবেষক এম আবদুল আলীম রচিত ‘আনিসুজ্জামান’ গ্রন্থের প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেবেন গবেষক তাশরিক-ই-হাবিব, কবি ওবায়েদ আকাশ এবং কবি-প্রাবন্ধিক পিয়াস মজিদ।