আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সারাহ টেইলর
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড নারী দলের উইকেটরক্ষক সারাহ টেইলর। ইংল্যান্ডের জার্সি গায়ে সব ধরনের ফরম্যাটে টেইলর ২২৬টি ম্যাচে সর্বমোট ৬৫৩৩ রান সংগ্রহ করেছে যা তাকে ইংলিশদের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। বিশ্ব নারী ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে সারাহকে সবসময়ই বিবেচনা করা হয়।
২০১৭ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গর্বিত সদস্য ছিলেন ৩০ বছর বয়সী সারাহ। সম্প্রতি এ্যাশেজ সিরিজের মাঝামাঝিতে তিনি দল থেকে নাম প্রত্যাহার করে নেন। মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্থ হওয়ায় বেশ কয়েকটি সিরিজেও তিনি খেলেননি।
২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত টেইলর বিদায় বেলায় বলেছেন, ‘এটা আমার জন্য সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি জানি মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সিদ্ধান্তটা সঠিক। এই মুহূর্তে অতীত ও বর্তমান সতীর্থদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। একইসাথে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, আমার সমর্থক ও পরিবার-বন্ধু সকলকেই এই পুরো যাত্রায় আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ইংল্যান্ডের জার্সি গায়ে এত দীর্ঘ সময় খেলাটা স্বপ্ন সত্যিই হবার মতই ঘটনা। পুরো ক্যারিয়ারে অনেকগুলো দারুণ মুহূর্ত এসেছে যা সত্যিই স্মরণীয়।’
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ক্লেয়ার কনর টেইলরের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন, ‘তরুণদের জন্য সারাহ একটি অনুপ্রেরণার নাম। দেশের হয়ে গত ১৩ বছরে সারাহ যেভাবে নিজেকে প্রমাণ করে গেছেন তা উদাহরণ হয়ে থাকবে।’
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











