আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ড পাচ্ছেন পাঁচ বিচারপতিসহ ৭ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন সাতজন। এর মধ্যে বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি ও ঢাকা পোস্টের সুপ্রিম কোর্ট প্রতিবেদকের নাম রয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচারকদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতির উপস্থিতিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল, জাতিসংঘের অম্বুসম্যান ড. কেভিন বেরি ব্রাউন,ভারতের জম্বু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, কেনিয়ার নারী বিচারপতি জয়েসি অ্যালুস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।
বিমস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সংবিধান দিবসে তাদের হাতে মেডিয়েশন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। এশিয়া-আফ্রিকা মেডিয়েশন ও বাংলাদেশ-ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের সহযোগিতায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দেশের ২৮০ জন বিচারককে সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মেডিয়েশন অ্যাওয়ার্ডপ্রাপ্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, জাতিসংঘের অম্বুডসম্যান ড. কেভিন বেরি ব্রাউন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির, সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার ও বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর্স ফোরামের চেয়ারম্যান জর্জ যিশু ফিদা ভিক্টর।
মেডিয়েশন সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আহমেদ সোহেল।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) সহযোগিতায় কয়েক ধাপে অধস্তন আদালতের বিচারকদের মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সারাদেশের বাছাই করা মোট ২৮০ জন বিচারক এ প্রশিক্ষণ গ্রহণ করেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলসহ আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ দেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






