ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২২:৫৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আন্তোনেলার জালে লিওনেল মেসি!

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১২ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

ফুটবল মাঠে তিনি সবার সেরা। মাঠে যখন দাপিয়ে বেড়ান তার সাথে পারার সাধ্যি কার। মেরাডোনার প্রতিচ্ছবি যার মধ্যে প্রকট, তিনি হলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

 

এই জাদুকরী ফুটবলার ফুটবলের বাইরে ব্যক্তিজীবনের নিতান্তই সাংসারিক একজন মানুষ, একজন প্রেমিক, একজন স্বামী। সোশ্যাল সাইটের সৌজন্যে বাল্যকালের বান্ধবী আর বর্তমান স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে তার মধুর দাম্পত্যের নিয়মিতই সাক্ষী হচ্ছেন ভক্তরা। দাম্পত্য মধুর হলেও বিশেষ একটা জায়গায় বউকে বেশ সমীহ করে চলেন এ ফুটবল তারকা।

 

মার্কেটে নিজের বউকে নিয়ে কেনাকাটা করতে গেলে সবার একটু না একটু টেনশনেই থাকতে হয়। কত টাকা লাগে, বাজেট হয় কিনা এসব আর কি। পাঁচবারের ব্যালন ডি`আর জয়ী মেসির ভয়টাও এই একই জায়গায়। বউকে নিয়ে শপিংয়ে গেলে ভয়ে থাকেন তিনিও।

 

কিন্তু মেসির তো টাকার অভাব নেই; তাহলে তার ভয়টা কীসের? এর জবাবে এক সাক্ষাতকারে আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছেন, `আমি জামাকাপড় কিনতে পছন্দ করি। কিন্তু বাজারে গিয়ে নয়। অনলাইনেই কেনাকাটার কাজটা সেরে ফেলি। আর এটাই আমাকে বাইরে যেতে নিরুৎসাহিত করে।

 

তিনি বলেন, আসলে আমি যখন আন্তোনেলার সঙ্গে বাইরে যাই, তখন বেশ অসহায় বোধ করি। মানুষের ভিড় জমে যায়। আমি দ্রুততার সঙ্গে সবকিছু করার চেষ্টা করি। কিন্তু সন্তানরা সঙ্গে থাকলে সেটাও সম্ভব হয় না।

 

তার এ কথা শুনে বোঝা যায় মার্কেটে গেলে আন্তোনেলা সময় নিয়ে শপিং করেন। কিন্তু অসহায় মেসি কিছু বলতে পারেন না। দাপানো এ ফুটবলার যে আন্তোনেলার ভালোবাসার কাছে অসহায়। এখানে উল্টো মেসিরই গোল খেতে হচ্ছে আন্তোনেলার কাছে।