আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
অরিত্রীর আত্মহননের ঘটনায় অান্দোলনরত ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা অান্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।শুক্রবার থেকে তারা পরীক্ষায় অংশ নেবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিকালে শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।
অাজ বিকেলে অান্দোলনকারীদের পক্ষ থেকে অানুশকা রায় ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান।
তিনি বলেন, কর্তৃপক্ষ অামাদের দাবি মেনে নেওয়ার অাশ্বাস দিয়েছে, অামরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো।
আন্দোলনকারী শিক্ষার্থী আনুশকা রায় আরো জানান, আমাদের ছয় দফার মধ্যে ১ ও ৫ দফা তদন্তের বিষয় স্কুল কর্তৃপক্ষের হাতে নেই। এগুলো মন্ত্রণালয় ও সরকারের ব্যাপার, তদন্তের ব্যাপার। তবে ২, ৩, ৪ ও ৬ দফা স্কুল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। এজন্য সময় দিতে হবে।
আনুশকা রায় জানান, আমরা আন্দোলন স্থগিত করেছি। শুক্রবার থেকে আমরা পরীক্ষায় অংশ নেব। আন্দোলনকারী এই শিক্ষার্থী জানান, ‘আমাদের কোনও নির্দোষ শিক্ষক ও শিক্ষার্থী যাতে এই ঘটনায় হেনস্থা না হয় আমরা সেটা চাই। ঘটনার একটি সুষ্ঠু তদন্ত চাই। দোষীরা যাতে বিচারের মুখোমুখি হয়।
এর অাগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা।
শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩ ডিসেম্বর নিজ বাসায় অাত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











