আন্দোলনে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আসছে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা, ভবনে তালা ঝোলানো এবং শাটডাউন কর্মসূচির নেপথ্যে গুরুতর অনিয়ম ও পরিকল্পিত ইন্ধনের প্রমাণ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মাঠপর্যায়ের প্রতিবেদন ও গোয়েন্দা পর্যবেক্ষণে দেখা গেছে, টানা ছয় দিন দাবি-দাওয়ার আড়ালে দেশের প্রাথমিক শিক্ষাকে ‘কার্যত’ ব্যাহত করার মতো ষড়যন্ত্রমূলক সুসংগঠিত কার্যক্রম চালানো হয়েছে।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন প্রায় চূড়ান্ত হওয়ার দিকে এগোলেও একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানো এবং পরীক্ষায় বাধা সৃষ্টির মতো ঘটনাকে মন্ত্রণালয় রাজনৈতিক ইন্ধন ও বাইরের প্রভাবের ফল হিসেবে দেখছে। তদন্ত শেষে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারি চাকরি আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি নিয়ে সরকারের অবস্থান ইতিবাচক এবং এই দাবি বাস্তবায়নের কাজও অনেক দূর এগিয়েছে। কিন্তু আন্দোলনের নামে মাঠপর্যায়ে যে অরাজকতা তৈরি হয়েছে, তা স্বতঃস্ফূর্ত নয়।
প্রাথমিক তদন্তে এর পেছনে একটি শক্তিশালী মহলের সমন্বিত ইন্ধন ও প্রভাবের ইঙ্গিত মিলছে। সহকর্মীদের ওপর হামলা, পরীক্ষা ব্যাহত করা বা স্কুলে তালা ঝোলানোর মতো কর্মকাণ্ড কোনোভাবেই বৈধ আচরণ হতে পারে না।
মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক অস্থিরতার পর মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, কিছু শিক্ষকের অতিউৎসাহী সিদ্ধান্তের ফলেই বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের জিম্মি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক প্রশাসনিক তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে এর বাইরেও যারা ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নষ্ট করেছেন, তারাও শাস্তির মুখোমুখি হবেন।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

