আফগানিস্তান, মেয়েদের নাম প্রকাশ নিষেধ যে দেশে!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
আফগানিস্তান, মেয়েদের নাম প্রকাশ নিষেধ যে দেশে!
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। বিশ্বে সম্ভবত আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারীরা নিজের নামটি পর্যন্ত কাউকে বলার স্বাধীনতা নেই। দেশটিতে পুরুষ সদস্যদের পরিচয়েই নারীদের পরিচয় দিতে হয়। নাম প্রকাশের কারণে প্রায়ই নারীদের স্বামীর নির্যাতনের শিকার হতে হয়। আর এসব কারণেই আন্দোলনে নেমেছেন কিছু নারী। তারা চাইছেন, তাদের নাম প্রকাশের স্বাধীনতা। বিবিসি প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
তথ্য মতে, সমস্যার শুরু হয় একজন কন্যা সন্তানের জন্মের পর থেকেই। বহু বছর পর্যন্ত তার কোন নামই থাকে না। তাকে নাম দিতে গড়িয়ে যায় বছরের পর বছর। এমন কি যখন বিয়ে হয়, সেই আমন্ত্রণপত্রেও তার নাম উল্লেখ করা হয় না। অসুস্থ হলেও চিকিৎসকের প্রেসক্রিপশনে তার নাম উল্লেখ করা হয় না। মারা যাওয়ার পর মৃত্যু সনদে এবং কবরের স্মৃতিফলকও থাকে নামহীন!
আফগানিস্তানের নারীরা এবার নিজের নাম প্রকাশের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন। আফগান নারী : আমার নাম কোথায়? এই হ্যাশট্যাগে তারা আন্দোলন শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পোস্টারে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন আন্দোলনকারী নারীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাবেয়া নামের এক নারী থাকেন পশ্চিম আফগানিস্তানে। অনেক জ্বর নিয়ে তিনি গেছেন চিকিৎকের কাছে। ডাক্তার তার কোভিড-১৯ শনাক্ত করেছেন। রাবেয়ার অনেক জ্বর, সারা শরীরে ব্যথা। বাসায় ফিরে তার স্বামীর হাতে পেসক্রিপশনটা দিলেন, যাতে স্বামী তার জন্য ওষুধগুলো কিনে আনতে পারেন।
স্বামীর চোখে পড়ল প্রেসক্রিপশনে রাবেয়ার নাম লেখা। ক্রোধে উন্মাদ হয়ে গেলেন স্বামী। বাইরের ‘একজন অপরিচিত পুরুষের কাছে’ তার নাম প্রকাশ করার জন্য তাকে পেটাতে লাগলেন। আফগানিস্তানের সমাজে এটাই অঘোষিত নিয়ম। ‘বাইরের অপরিচিত’ মানুষের কাছে মেয়েরা তাদের নাম গোপন রাখতে বাধ্য হন পরিবারের চাপে।
এসব ঘটনা অবাক করার মতো, কিন্তু এটাই আফগানিস্তানে নারীদের স্বাভাবিক চিত্র। মেয়েরা তাদের নিজেদের নাম ব্যবহার করলে সমাজ তাকে ভ্রূকুটি করে। এমনকি আফগানিস্তানের অনেক জায়গায় মেয়েদের নাম ব্যবহার করাকে পরিবারের জন্য অপমানজনক মনে করা হয়।
বহু আফগান পুরুষ তাদের বোন, স্ত্রী বা মায়ের নাম প্রকাশ্যে উচ্চারণ করেন না। কারণ বাইরে তাদের নাম বলা লজ্জার এবং অসম্মানজনক। নারীদের সাধারণত পরিচয় দেওয়া হয় পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষের সঙ্গে তার সম্পর্কের সূত্র ধরে- যেমন অমুকের মা, অমুকের বোন বা অমুকের মেয়ে।
এদিকে, আফগান আইন অনুযায়ী, শিশুর জন্ম সনদে শুধু বাবার নাম নথিভূক্ত করার বিধান আছে। আর এসব কারণেই এখন আন্দোলনে নেমেছেন আফগান নারীরা। দেখা যাক, তারা তাদের অধিকার আদায় করতে পারেন কিনা।
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



