আফগানিস্তানে বেশিরভাগ প্রদেশে মেয়েদের স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
প্রতীকী ছবি
আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। সশস্ত্র গোষ্ঠী তালেবান শিক্ষাবঞ্চিত মেয়েদের শিক্ষার সুযোগ দেবে কিনা তা দেখতে অপেক্ষা করছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। আফগানিস্তানে সংস্থাটির প্রতিনিধি সালাম আল-জানাবি এ তথ্য জানিয়েছেন।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে ইউনিসেফের এই প্রতিনিধি বলেন, ‘মেয়েদের শিক্ষার ব্যাপারে তালেবানের বিতর্কিত এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে মিলবে কিনা তা দেখতেই অপেক্ষা করছে ইউনিসেফ। উত্তরাঞ্চলের পাঁচটি বাদে অধিকাংশ প্রদেশে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নারীদের জন্য স্কুল, কমিউনিটিভিত্তিক ক্লাস এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। এটি গুরুত্বপূর্ণ যে পুরুষ ও নারী উভয় শিক্ষকগণই প্রশিক্ষিত। তারা মাসিক বেতন গ্রহণ করেন এবং তারা শিক্ষা দেওয়ার পক্ষে রয়েছেন।’
আফগানিস্তানে প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের ৯ দশমিক ৫ মিলিয়ন শিশুর মধ্যে ৩৮ শতাংশ মেয়ে বলে উল্লেখ করেন আল-জানাবি।
তিনি বলেন, ‘বিপরীতে ২০০১ সালে মাত্র ১ মিলিয়ন শিশু শিক্ষার আওতায় ছিল এবং তার ১০ শতাংশ ছিল মেয়ে। গত দুই দশকে মেয়ে ও নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে যে লাভ হয়েছে তা আমরা হারাতে পারি না। আমরা কেবল সবচেয়ে সুবিধাবঞ্চিত মেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে অগ্রগতি রক্ষা করতে পারি।’
ইউনিসেফ প্রতিনিধির বরাতে স্পুটনিক জানিয়েছে, তালেবানের সঙ্গে ইউনিসেফের একটি কার্যকরী সম্পর্ক রয়েছে এবং তা বর্তমান এই সংকটের অনেক আগে থেকেই ছিল।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










