আফ্রিকায় সাড়ে ১১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
আফ্রিকা মহাদেশে সাড়ে ১১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত
আফ্রিকা মহাদেশে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৮ হাজার ২১৭ জনে দাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৯৬৮ জন।
শুক্রবার আফ্রিকা সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড ভেনশন (আফ্রিকা সিডিসি) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।
আফ্রিকা মহাদেশের সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতির ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিশনের বিশেষ স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ মহাদেশে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৮ লাখ ৮১ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।
এ মহাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটিতে কোভিড-১৯ সংক্রান্ত মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ
৯৯ হাজার ৯৪০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে।
আফ্রিকা সিডিসি জানায়, এ মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা মিশরে এ পর্যন্ত করোনাভাইরাসে ৯৭ হাজার ২৫ জন আক্রান্ত এবং ৫ হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে থাকা নাইজেরিয়ায় করোনায় ৫০ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছে এবং ৯৯২ জন প্রাণ হারিয়েছে।
তারা আরো জানায়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ঘানা চতুর্থ এবং মরক্কো পঞ্চম স্থানে রয়েছে।
এদিকে লকডাউন শিথিল করার প্রেক্ষাপটে আফ্রিকার অর্থনৈতিক ক্ষতি কাঠিয়ে উঠতে এবং জীবনযাপন স্বাভাবিক রাখতে কোভিড-১৯ এর বিরুদ্ধে এ মহাদেশের চলমান লড়াই আরো জোরদার করতে বৃহস্পতিবার এইউ ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন শুরু করেছে।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








