ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:৪১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আবদুল গাফফার চৌধুরীর কন্যা বিনীতার মৃত্যুতে শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৫২’র মহান ভাষা আন্দোলনের অমর গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর তৃতীয় কন্যা বিনীতা চৌধুরী (৪৯) এর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, পিতা আবদুল গাফফার চৌধুরীর পরম স্নেহের এবং সর্বক্ষণের ছায়াসঙ্গী সুপ্রিয় কন্যা বিনীতা চৌধুরীর এই অকাল মৃত্যুতে আমি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শ্রদ্ধেয় আবদুল গাফফার চৌধুরীসহ মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো উল্লেখ করেন, বিনীতা চৌধুরী তাঁর নামের মতোই ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং বন্ধুবৎসল নারী, যিনি তাঁর ফাইনান্সিয়াল এডভাইজার পেশার পাশাপাশি বয়োবৃদ্ধ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রাখতেন। আবদুল গাফফার চৌধুরীর সাথে আমার ও হাই কমিশনের সকল যোগাযোগের মাধ্যম ছিলেন তাঁর কন্যা বিনীতা চৌধুরী। তাঁর এ অকাল মৃত্যু তাঁর পিতা ও ভাই-বোনসহ পরিবারের সকলের এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মরহুমা বিনীতা চৌধুরীর প্রতি আমার অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করছি  এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
বিনীতা চৌধুরী (৪৯) বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবদুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নামী-দামী কোম্পানিতে কাজ করতেন।