আবারও জাতিসংঘের শুভেচ্ছা দূত জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
জয়া আহসান।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন তিনি।
জয়া ২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। এবার তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করেছে ইউএনডিপি। জানা গেছে, আগামী দুই বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
তৃতীয় মেয়াদে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়া। এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়া আহসানকে আবারও শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।
সবশেষ জয়াকে দেখা গিয়েছিল, ভারতে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ‘ডিয়ার মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








