আবারও বেড়েছে মূল্যস্ফীতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
আবারও বেড়েছে মূল্যস্ফীতি। নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আগের মাস অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় খানিকটা কমে এলেও বেড়েছে খাদ্যপণ্যে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনটি গতকাল রোববার প্রকাশ করেছে বিবিএস।
প্রতি মাসে মাঠপর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার দামের তথ্যউপাত্ত সংগ্রহ করে থাকে সংস্থাটি। প্রাপ্ত তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়। নভেম্বর মাসে ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে। সিপিআই আগের বছরের একই সময়ের তুলনায় কতটা বাড়ল তার শতকরা হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি। এটির ১২ মাসের চলন্ত গড় হিসাব হচ্ছে বার্ষিক গড় মূল্যস্ফীতি।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত নভেম্বর মাসে খাদপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। আগের মাস অক্টোবরে যা ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। গত মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ, যা অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
গ্রাম ও শহর দুই এলাকাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। অক্টোবরে যা ছিল ৮ দশমিক ১৬ শতাংশ।
গত মাসে শহর এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। অক্টোবরে যা ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।
উল্লেখ্য, গত প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি হয় ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। এর আগে সর্বশেষ ২০২০-১১ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে ছিল।
তবে গত অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা স্বস্তির জায়গায় নামে। ওই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৪৮ শতাংশ। এটি ছিল ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৫৫ শতাংশ। এরপর আগস্টে তা কিছুটা কমে হয় ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৭ শতাংশে। এরপর অক্টোবরে খানিকটা কমলেও নভেম্বরে তা আবারও বেড়ে গেছে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন









