আবারো অস্থির পেঁয়াজের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
আবারো অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলে নিষেধাজ্ঞার কারণে ঢাকায় পেঁয়াজ আসতে না পারায় দাম বেড়েছে, ব্যবসায়ীদের এমন অযৌক্তিক যুক্তির মুখে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দামও।তবে হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বাড়ায় উদ্বিগ্ন স্বল্প আয়ের মানুষজন। পেঁয়াজ কিনতে আবার হিমশিম খাচ্ছেন তারা। আজ অনেক ক্রেতাই বাজার করতে এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এক সপ্তাহ আগে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে দেড়শো টাকা দরে।
বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। বাদ যায়নি আমদানিকৃত পেঁয়াজও। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। এছাড়া, কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মিয়ানমারের পেঁয়াজ ১১০ টাকা, চায়না পেঁয়াজ ৭০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজে দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, সিটি নির্বাচনের জন্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় পেঁয়াজের বাজার বেড়েছে।
তবে, ব্যবসায়ী দাবিতে খোঁড়া যুক্তি হিসেবে দেখছেন ক্রেতারা। তাদের অভিযোগ একটু অজুহাত পেলেই ব্যবসায়ী দাম বাড়িয়ে দেন।তাদের মতে দুই-একদিনের নিষেধাজ্ঞায় তেমন প্রভাব পড়ার কথা নয়। ব্যবসায়ীরা ইচ্ছে করেই দাম বাড়ায়। এই জন্য বাজার মনিটরিংয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান ক্রেতারা।
এর আগে, ব্যবসায়ীদের কারসাজির মুখে তিনশো টাকায় পৌঁছে গিয়েছিল এক কেজি পেঁয়াজ। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজ আমদানি করে সরকার। ফলে দাম কিছুটা কমে আসে। সেই অবস্থা কাটতে না কাটতে আবারো দাম বাড়ে। কয়েক সপ্তাহ পর সে দামের লাগাম টেনে ধরা সম্ভব হয়।
সচরাচর পেঁয়াজ থেকে একটু বেশি দামেই বিক্রি হয় আদা-রসুন। এবার এই রীতিও বদলে গেছে। বাজারে এখন আদা রসুনের কেজি ২০০ টাকার নিচে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









